আবাস যোজনার বঞ্চনা রুখে রাজ্যের ৩৩ হাজার গরিব মহিলার পাকা বাড়ির স্বপ্ন পূরণ করছে নবান্ন – এক ঝলক NEWS বাংলা

আবাস যোজনার বঞ্চনা রুখে রাজ্যের ৩৩ হাজার গরিব মহিলার পাকা বাড়ির স্বপ্ন পূরণ করছে নবান্ন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের স্বাবলম্বী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘ডেস্টিটিউট মাইনরিটি উইম্যান রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম’-এর আওতায় ৩৩ হাজার উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে পাকা ছাদ করে দেবে নবান্ন। দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নাম নথিভুক্তিকরণ ও যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় আবাস যোজনার বঞ্চনার অভিযোগের মাঝেই পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা দুঃস্থ মহিলাদের চিহ্নিত করার কাজ ইতিম্যধেই শুরু হয়েছে। যাচাই পর্ব শেষ হলেই বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে। লক্ষ্মীর ভাণ্ডারের পর মহিলাদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে এই উদ্যোগ রাজ্যের এক অনন্য মাইলফলক হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *