১৭ বছর পর নির্বাসন কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করে বাংলাদেশের মসনদে বসছেন তারেক রহমান – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও কারানির্ভর সংগ্রামের অবসান ঘটিয়ে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। সাম্প্রতিক নির্বাচনে ঢাকা ও বগুড়া আসনে বিপুল জয় নিশ্চিত হওয়ার পর আগামী ১৬-১৭ই ফেব্রুয়ারির মধ্যে তাঁর শপথগ্রহণের সম্ভাবনা রয়েছে। মা খালেদা জিয়ার প্রয়াণের শোককে শক্তিতে রূপান্তর করে একক নেতৃত্বে দলকে এই ঐতিহাসিক বিজয় এনে দিয়েছেন তিনি।
বিজয় নিশ্চিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তারেক রহমান নেতাকর্মীদের শান্ত থাকার ও বিজয় মিছিলের নামে অপ্রীতিকর ঘটনা এড়ানোর কঠোর নির্দেশ দিয়েছেন। লন্ডনে বসে দীর্ঘ সময় ভার্চুয়ালি দল পরিচালনা করে ভাঙনের হাত থেকে বিএনপিকে রক্ষা করা এবং আইনি লড়াইয়ে জয়ী হয়ে তাঁর এই প্রত্যাবর্তনকে বিশ্ব রাজনীতির বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এখন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ তাঁর সামনে।