গোলাপের সঙ্গে মদের বোতল উপহার দিয়ে শ্রীঘরে স্ত্রী – এক ঝলক NEWS বাংলা

গোলাপের সঙ্গে মদের বোতল উপহার দিয়ে শ্রীঘরে স্ত্রী – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বিহারের মুঙ্গেরে রোজ ডে-তে স্বামীকে গোলাপের সঙ্গে মদের বোতল উপহার দিয়ে চরম বিপাকে পড়েছেন কাঞ্চন দেবী নামে এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ড্রাই স্টেটে প্রকাশ্যে সুরা উপহার দেওয়ার সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। নীতীশ কুমারের রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ায় এই কাজকে আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে পুলিশ।

মুঙ্গেরে পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদের নির্দেশে ওই মহিলার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা এর আগেও পিস্তল হাতে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন। নিষিদ্ধ পণ্য প্রচার ও আইন অমান্য করার অভিযোগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশের বিশেষ দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *