পাক মিসাইল রুখতে ভারতের হাতে আসছে আরও ২৮৮টি শক্তিশালী এস-৪০০ মিসাইল – এক ঝলক NEWS বাংলা
February 13, 20265:22 pm

NEWS DESK : আকাশসীমাকে অভেদ্য করে তুলতে রাশিয়া থেকে আরও ২৮৮টি এস-৪০০ অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক সমিতি বা ডিএসি প্রায় ১০ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে। ‘অপারেশন সিঁদুরে’ পাক হামলা রুখতে এই মিসাইল সিস্টেমের অভাবনীয় সাফল্যের পর প্রতিরক্ষা শক্তি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা এই ‘সুদর্শন চক্র’ ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। নতুন এই চুক্তির ফলে পাকিস্তান ও চিনের মোকাবিলায় ভারতের প্রতিরক্ষা কবচ আরও সুসংহত হবে। ২০১৮ সালের পুরনো চুক্তির বাকি মিসাইলগুলিও দ্রুত হাতে পাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।