সাউথ ব্লকের জমানা শেষ করে মোদির নতুন দপ্তর সেবা তীর্থে বড় ধামাকা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : স্বাধীনতার চিহ্ন মুছে ফেলে দিল্লির সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নির্মিত অত্যাধুনিক ‘সেবা তীর্থ-১’ ভবনে যাত্রা শুরু করল প্রধানমন্ত্রীর দপ্তর। শুক্রবার সাউথ ব্লক ছেড়ে এই নতুন দপ্তরে প্রবেশ করেন নরেন্দ্র মোদি। ঔপনিবেশিক মানসিকতা ত্যাগের লক্ষ্যেই এই ঐতিহাসিক স্থানান্তর বলে জানানো হয়েছে।

নতুন অফিসে বসেই কৃষকদের বরাদ্দ দ্বিগুণ করা এবং ছয় কোটি লাখপতি দিদি তৈরির মতো পাঁচটি বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও পিএম রাহত যোজনায় চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা সহায়তা এবং স্টার্ট-আপ খাতে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *