পুতিনের দেশে এবার নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ এবং বাধ্যতামূলক হচ্ছে রুশ অ্যাপ – এক ঝলক NEWS বাংলা
February 13, 20265:30 pm

NEWS DESK : রাশিয়ার আইন লঙ্ঘন করার অভিযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল পুতিন সরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মেটা নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলতে ব্যর্থ হওয়ায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এর বিকল্প হিসেবে নাগরিকদের রাশিয়ার তৈরি নিজস্ব অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার।
বিশেষজ্ঞদের মতে, বাকস্বাধীনতা দমন ও জনগণের ওপর নজরদারি চালাতেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বিহীন এই অ্যাপটিকে প্রোমোট করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের পর এবার টেলিগ্রামও রাশিয়ায় নিষিদ্ধ হওয়ার তালিকায় রয়েছে বলে সূত্রের খবর। এই সিদ্ধান্তের ফলে রুশ নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।