জুলাই সনদের পক্ষে বিপুল জনমত মিললেও তারেক রহমান কি সংবিধান সংস্কারের পথেই হাঁটবেন – এক ঝলক NEWS বাংলা
February 13, 20265:35 pm

NEWS DESK : বাংলাদেশে সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক গণভোটে জয়ী হয়েছে সংস্কারপন্থী পক্ষ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৬০.২৬ শতাংশ ভোটার ৮৪ দফা সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আসা এই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে এখন ৪৫ দিনের সময়সীমা নির্ধারিত হয়েছে।
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে নবনির্বাচিত বিএনপি সরকার ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে। অন্তর্বর্তী সরকারের নেওয়া এই গণভোটের রায় পরবর্তী নির্বাচিত সরকার মেনে নিতে আইনিভাবে বাধ্য নয়। ফলে নতুন সংসদ এই আমূল পরিবর্তনের পথে হাঁটবে নাকি নিজস্ব নীতিতে অটল থাকবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।