রাহুল গান্ধীর সাংসদ পদ কি সত্যিই কেড়ে নিতে পারবে বিজেপি – এক ঝলক NEWS বাংলা
February 13, 20265:37 pm

NEWS DESK : রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের দাবিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নোটিস ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে নির্বাচিত জনপ্রতিনিধির সদস্যপদ খারিজের প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। এথিক্স কমিটির তদন্ত, সাক্ষ্যপ্রমাণ গ্রহণ এবং অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর কমিটির চূড়ান্ত রিপোর্ট লোকসভায় পেশ করা হয়।
সদস্যপদ বাতিলের বিষয়টি মূলত সংসদের ভোটাভুটির ওপর নির্ভরশীল। সংখ্যাতত্ত্বের জোরে বিজেপি প্রস্তাব পাস করাতে পারলেও, রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন যে কোনো ভয় দেখিয়ে তাঁকে জনস্বার্থের প্রশ্ন তোলা থেকে বিরত রাখা যাবে না। এর আগে মহুয়া মৈত্রের ক্ষেত্রেও একই আইনি পথ অনুসরণ করা হয়েছিল।