মমতার লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কি বাংলাদেশে বাজিমাত করল বিএনপি – এক ঝলক NEWS বাংলা
February 13, 20265:58 pm

NEWS DESK : প্রায় দুই দশক পর বাংলাদেশে বিশাল জয়ের পথে বিএনপি। রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে তৈরি ‘ফ্যামিলি কার্ড’ প্রতিশ্রুতিই বেগম জিয়ার দলকে ক্ষমতায় ফেরাতে বড় ভূমিকা রেখেছে। তারেক রহমানের ঘোষিত এই প্রকল্পে দরিদ্র পরিবারের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা ও বেকার ভাতার আশ্বাস সরাসরি ভোটারদের মন জয় করেছে।
পশ্চিমবঙ্গের অনুকরণে তৈরি এই ইস্তেহারে প্রতি পরিবারকে নগদ আড়াই হাজার টাকা বা সমমূল্যের পণ্য দেওয়ার কথা বলা হয়েছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার এই রণকৌশল ভারতের বিভিন্ন রাজ্যের পর এবার প্রতিবেশী দেশটিতেও ম্যাজিকের মতো কাজ করল। মূলত প্রান্তিক মানুষের ভাগ্য বদলানোর এই জনমোহিনী প্রতিশ্রুতিই ধানের শীষ শিবিরকে দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করতে বিশেষ সাহায্য করেছে।