সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দপ্তর এবং মোদীর চার মেগা ঘোষণায় শোরগোল – এক ঝলক NEWS বাংলা

সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দপ্তর এবং মোদীর চার মেগা ঘোষণায় শোরগোল – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : স্বাধীনতার পর এই প্রথমবার সাউথ ব্লকের ঐতিহাসিক ভবন ছেড়ে সেন্ট্রাল ভিস্তার অত্যাধুনিক ‘সেবা তীর্থ’ ভবনে স্থানান্তরিত হলো প্রধানমন্ত্রীর কার্যালয়। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই এগজিকিউটিভ এনক্লেভ ও কর্তব্যভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই ঐতিহাসিক পরিবর্তনের সঙ্গেই তিনি দেশবাসীর জন্য চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড়সড় সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

এই নতুন যাত্রা শুরু করেই মোদী ‘পিএম রাহত’ যোজনায় দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা এবং লখপতি দিদির লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে ৬ কোটি করার ঘোষণা দেন। পাশাপাশি কৃষিক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে ২ লক্ষ কোটি টাকা এবং স্টার্ট-আপ ইন্ডিয়ার প্রযুক্তিখাতে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। এই পরিকাঠামোগত বদল ও জনকল্যাণমুখী ঘোষণাগুলো ভারতের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *