মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে জরুরি তলব করল নির্বাচন কমিশন – এক ঝলক NEWS বাংলা

মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে জরুরি তলব করল নির্বাচন কমিশন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : রাজ্যে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় জেলাশাসকদের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্দেশ অমান্য ও কাজে গাফিলতির অভিযোগে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে শুক্রবার বিকেলের মধ্যে দিল্লিতে তলব করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায় কাজের মন্থর গতি এবং অপ্রাসঙ্গিক নথি আপলোডের বিষয়টি নিয়ে কমিশন অত্যন্ত কড়া অবস্থান গ্রহণ করেছে।

ভিডিও বার্তায় কমিশনার স্পষ্ট জানিয়েছেন যে কোনো বৈধ ভারতীয় ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এবং কোনো বিদেশির নাম অন্তর্ভুক্ত করা চলবে না। ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই প্রশাসনিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিবকে এখন কমিশনের মুখোমুখি হয়ে জেলাশাসকদের ব্যর্থতা ও সরকারি অসহযোগিতার অভিযোগের ব্যাখ্যা দিতে হবে। এই তলব ঘিরে বর্তমানে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *