মমতা মডেল অনুসরণ করে ভোটের আগে তামিলনাড়ুর মহিলাদের অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠালেন স্ট্যালিন – এক ঝলক NEWS বাংলা

মমতা মডেল অনুসরণ করে ভোটের আগে তামিলনাড়ুর মহিলাদের অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠালেন স্ট্যালিন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই মাস্টারস্ট্রোক দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে তিনি ১.৩১ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৫,০০০ টাকা পাঠিয়েছেন। এই অর্থরাশির মধ্যে তিন মাসের অগ্রিম মাসিক অনুদান এবং বিশেষ গ্রীষ্মকালীন বোনাস অন্তর্ভুক্ত রয়েছে। বিরোধীদের নির্বাচনী বাধা কাটানোর কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

পুনর্নির্বাচিত হলে মাসিক অনুদান ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রতিশ্রুতিও দিয়েছেন স্ট্যালিন। শুক্রবার সকালেই রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ৬,৫৫০ কোটি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি জমা করা হয়। স্ট্যালিন এই পদক্ষেপকে মহিলাদের অধিকারের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ‘দ্রাবিড় মডেল ২.০’ ঘোষণার মাধ্যমে নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জয় করে একধাপ এগিয়ে গেল শাসক দল ডিএমকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *