হলিউডে সেতার সম্রাটের ভূমিকায় ফারহান আখতার এক ঝলক NEWS বাংলা
February 13, 20266:13 pm

NEWS DESK : অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডেসের আগামী বায়োপিক ‘দ্য বিটলস’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ফারহান আখতারের। এই প্রতীক্ষিত চলচ্চিত্রে কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত রবিশঙ্করের চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি সোনি পিকচার্স সোশ্যাল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করেছে।
ছবিটিতে মূলত বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর সঙ্গে রবিশঙ্করের গভীর সখ্যতা এবং জর্জ হ্যারিসনের সঙ্গে তাঁর বন্ধুত্বের গল্প ফুটে উঠবে। হলিউড তারকাদের উপস্থিতিতে ঠাসা এই ছবিটি আগামী বছর মুক্তি পেতে পারে। ফারহানের এই নতুন আন্তর্জাতিক সফর নিয়ে এখন উত্তেজিত সিনেপ্রেমীরা।