৫ বছর নথি সংরক্ষণের কড়া নির্দেশ দিয়ে আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন জাতীয় নির্বাচন কমিশনার – এক ঝলক NEWS বাংলা

৫ বছর নথি সংরক্ষণের কড়া নির্দেশ দিয়ে আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন জাতীয় নির্বাচন কমিশনার – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভোটার তালিকায় বিদেশি ধরা পড়লে বা এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত ভুল থাকলে রেয়াত করা হবে না জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, আগামী ৫ বছর এই নথি সংরক্ষিত থাকবে এবং গাফিলতি প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

কমিশনের এই হুঁশিয়ারিকে জমিদারি শাসন বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। বিশেষত কোচবিহার ও দুই ২৪ পরগনার মতো জেলাগুলির কাজে অসন্তোষ প্রকাশ করে সোমবারের মধ্যে সমস্ত নথি ব্যক্তিগতভাবে যাচাই করার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *