সেক্টর ফাইভের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য এবং হুড়মুড় করে অফিস খালি করলেন কর্মীরা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে শুক্রবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়াল। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যার জেরে নিরাপত্তার খাতিরে দ্রুত ওই বহুতলের সমস্ত অফিস খালি করে দেওয়া হয়।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *