রিলস আর আদিখ্যেতার ভিড়ে বিপন্ন বাংলা সংস্কৃতি নিয়ে বিস্ফোরক লোপামুদ্রা মিত্র – এক ঝলক NEWS বাংলা
February 13, 20266:23 pm

NEWS DESK : বর্তমান সময়ের সঙ্গীতচর্চা এবং সস্তা জনপ্রিয়তার ইঁদুর দৌড় নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিশিষ্ট গায়িকা লোপামুদ্রা মিত্র। আধুনিক প্রজন্মের ধৈর্যহীনতা এবং রিলস কালচারকে ‘নর্দমা’র সঙ্গে তুলনা করে তিনি জানান, স্রেফ হিটের আশায় শিল্পের অমর্যাদা দেখে তাঁর গান গাওয়ার ইচ্ছেই হারিয়ে যাচ্ছে। বাংলা ভাষার স্বকীয়তা রক্ষা নিয়ে গায়িকা গভীর আশঙ্কা প্রকাশ করেছেন।
ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-কে নিছক ‘আদিখ্যেতা’ বলে অভিহিত করেছেন এই শিল্পী। নিজের ২৫ বছরের দাম্পত্য জীবনের উদাহরণ টেনে তিনি জানান, রোমান্টিক উদযাপনের চেয়ে কাজই তাঁর কাছে পরম উপাসনা। তবে জীবনের এই পর্যায়ে এসে কিছুটা যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেও, কৃত্রিম আবেগ বর্জিত সহজ জীবন কাটাতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।