নথিভুক্ত না থাকলেও কি আইনি বৈধতা পাবে আপনার ইচ্ছাপত্র – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : সম্পত্তির বিলিবন্দোবস্ত নিয়ে অনেক সময় পরিবারের অন্দরেই বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। ভারতীয় উত্তরাধিকার আইন ১৯২৫ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি সুস্থ মস্তিকে এবং সঠিক নিয়ম মেনে ইচ্ছাপত্র বা উইল তৈরি করেন, তবে তা নথিভুক্ত করা বাধ্যতামূলক নয়। সঠিক সম্পাদনা থাকলে রেজিস্ট্রেশন ছাড়াও এই উইল আইনিভাবে বৈধ হিসেবে গণ্য হয়, যা স্ব-উপার্জিত সম্পত্তির ক্ষেত্রে দাতার পূর্ণ অধিকার বজায় রাখে।
অন্যদিকে ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। তবে বাবা বা মা যদি নিজের উপার্জিত সম্পত্তি উইলের মাধ্যমে কাউকে দিয়ে যান, তবে সেই ইচ্ছাপত্রকে জালিয়াতি বা মানসিক অস্থিতিশীলতার প্রমাণ ছাড়া চ্যালেঞ্জ করা কঠিন। আইনি জটিলতা এড়াতে সঠিক সাক্ষী ও দাতার স্পষ্ট সই থাকা জরুরি, যা বিবাদ নিষ্পত্তিতে বড় ভূমিকা পালন করে।