বাংলাদেশের মসনদে তারেক রহমান, জয়ের পরই মোদীর ফোন ও দিল্লির সঙ্গে সম্পর্কের নয়া সমীকরণ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরেই রাজকীয় জয় ছিনিয়ে নিলেন তারেক রহমান। সাধারণ নির্বাচনে বিএনপির এই অভাবনীয় সাফল্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছেন। ভারত সম্পর্কে বিএনপির সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমেদ সাফ জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে দিল্লি-সহ সকল প্রতিবেশীর সঙ্গেই এখন তারা বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করে বিএনপি একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে। এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল লড়াই ছিল বিএনপি ও জামায়াতের মধ্যে, যেখানে বিপুল জনমতে জয়ী হয়ে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পথ চলা শুরু করতে যাচ্ছেন তারেক রহমান। নির্বাচনের পাশাপাশি ৮৪ দফার সংস্কার প্যাকেজ নিয়ে অনুষ্ঠিত গণভোটও রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।