বিধানসভা ভোটের আগে মেদিনীপুরে পদ্ম শিবিরে ধস নামিয়ে ঘাসফুলে যোগ দিলেন হেভিওয়েট নেতা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙনের মুখে পড়ল পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি। দলের আদি ও প্রভাবশালী নেতা চন্দন মণ্ডল শুক্রবার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষের হাত ধরে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডার বিরুদ্ধে সরাসরি জনসংযোগহীনতার তোপ দেগেছেন তিনি।

তৃণমূল নেতা কুণাল ঘোষ একে ‘ট্রেলার’ আখ্যা দিয়ে দাবি করেছেন যে বিজেপিতে কাজের লোকেদের কোনো সম্মান নেই। ময়নার দাপুটে নেতা চন্দনের এই দলত্যাগ ওই অঞ্চলে বিজেপির সাংগঠনিক ভিতকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর সঙ্গে এদিন আরও একঝাঁক বিজেপি কর্মী তৃণমূলে শামিল হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *