বাংলাদেশের নির্বাচনে জয়ী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বন্ধুত্বের হাত বাড়াল পাকিস্তান ও চিন – এক ঝলক NEWS বাংলা

বাংলাদেশের নির্বাচনে জয়ী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বন্ধুত্বের হাত বাড়াল পাকিস্তান ও চিন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগোতেই অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ও চিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য জোরদারের বার্তা দিয়েছেন। দীর্ঘ বিরতির পর ঢাকা-করাচি বিমান পরিষেবা চালুর আবহে এই কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ঢাকার চিনা দূতাবাসও অবাধ নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পরিকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে। শেখ হাসিনার দলের অনুপস্থিতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ের পর ভারতও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এই পালাবদল নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে চলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *