সঞ্জুর বিদায়ের পর রাজস্থান রয়্যালসের ব্যাটন এবার রিয়ান পরাগের হাতে – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আইপিএল ২০২৬ আসরের আগে বড়সড় রদবদল ঘটাল রাজস্থান রয়্যালস। দীর্ঘদিনের অধিনায়ক সঞ্জু স্যামসন দল ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ায় আসামের অলরাউন্ডার রিয়ান পরাগকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। গত মরসুমে সঞ্জুর অনুপস্থিতিতে আটটি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা পরাগের ওপরই এবার পূর্ণ আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট।

রাজস্থান রয়্যালসের প্রতি দীর্ঘ সাত মরসুম ধরে অনুগত থাকা পরাগ ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত মরসুমে ৩৯৩ রান করার পাশাপাশি কেরিয়ারের সেরা ৯৫ রানের ইনিংসটি খেলেন তিনি। যদিও অধিনায়ক হিসেবে তার জয়ের রেকর্ড বর্তমানে কিছুটা ফিকে, তবে নতুন মরসুমে পরাগের হাত ধরেই সাফল্যের শিখরে পৌঁছাতে মরিয়া রয়্যালস শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *