তাজমহল ভ্রমণের আনন্দ ফিকে করে বন্ধ হচ্ছে উদয়পুর আগ্রা বন্দে ভারত এক্সপ্রেস – এক ঝলক NEWS বাংলা
February 13, 20267:09 pm

NEWS DESK : যাত্রীসংখ্যার অভাবে আগামী রবিবার থেকে বন্ধ হচ্ছে উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস। শনিবারই এই সেমি-হাইস্পিড ট্রেনটি শেষবারের মতো ট্র্যাকে দৌড়াবে। ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই ট্রেনটি রাজস্থান ও উত্তরপ্রদেশের পর্যটকদের মধ্যে সংযোগ স্থাপন করেছিল, কিন্তু স্টপেজ কম থাকায় আসন ফাঁকা যাচ্ছিল।
রেল সূত্রের খবর, আপাতত এই রুটের রেকটি উদয়পুর থেকে আহমেদাবাদের আসারওয়া পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ফলে আগ্রা রুটে বন্দে ভারতের সংখ্যা কমে তিনে দাঁড়াল। পর্যটন মরশুমে এই পরিষেবা স্থগিত হওয়ায় সাধারণ যাত্রী ও পর্যটকদের যাতায়াতে বড়সড় সমস্যার সৃষ্টি হতে পারে।