ভয়াবহ চক্রান্তের জালে নিখোঁজ যুবক এবং শ্রীঘরে বিএলও – এক ঝলক NEWS বাংলা
February 13, 20267:32 pm

NEWS DESK : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় ২২ নম্বর বুথের বিএলও রিজওয়ান হাসান মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, জরুরি নথিপত্র জমা দেওয়ার নাম করে নাসির মণ্ডল নামক এক যুবককে ডেকে পাঠান ওই আধিকারিক, যার পর থেকেই তিনি নিখোঁজ। তল্লাশিতে খালের ধার থেকে যুবকের বাইক ও জুতো উদ্ধার হলেও নাসিরের হদিস না মেলায় দানা বাঁধছে রহস্য।
পরিবারের দাবি, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে আধিকারিক পরিচয় দিয়ে ফোন করার পরই নাসির বাড়ি থেকে বেরিয়েছিলেন। গভীর চক্রান্তের অভিযোগে বিএলও-র বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজ যুবকের অবস্থান জানার চেষ্টা করছে, তবে এখনও পর্যন্ত মূল ঘটনার কিনারা হয়নি।