পরীক্ষা শেষের ৫০ দিনের মধ্যেই কি উচ্চ মাধ্যমিকের ফলাফল এবং পর্ষদ সভাপতির বড় ঘোষণা – এক ঝলক NEWS বাংলা
February 13, 20267:37 pm

NEWS DESK : রাজ্যে নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে তৎপর সংসদ। বীরভূমের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবার পরীক্ষা শেষের ৫০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন, যেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।
পুরনো ও নতুন উভয় পদ্ধতিতেই বর্তমানে পরীক্ষা প্রক্রিয়া চলছে। জঙ্গলমহলসহ স্পর্শকাতর এলাকাগুলোতে প্রশাসনের কড়া নজরদারি ও নাকা চেকিংয়ের মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। সংসদ সভাপতির এই আশ্বাসে দ্রুত ফল প্রকাশের প্রতীক্ষায় রয়েছেন লক্ষাধিক পরীক্ষার্থী ও অভিভাবক। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে মূল্যায়ন শেষ করাই এখন সংসদের প্রধান চ্যালেঞ্জ।