বড় জয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশে ক্ষমতায় ফিরছে বিএনপি কিন্তু ফিরতে পারবেন কি শেখ হাসিনা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্পন্ন হওয়ার পর দুই-তৃতীয়াংশ আসন জিতে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আদালতের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ থাকায় ফেরা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আওয়ামি লিগ নেতৃত্বের আশা, মৌলবাদী জামাতের তুলনায় প্রতিষ্ঠিত দল বিএনপি ক্ষমতায় আসায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হতে পারে।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে কারচুপির অভিযোগ তুললেও বাংলাদেশে স্থায়ী সরকার ও স্থিতাবস্থা ফেরার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৫ অগাস্টের গণ-আন্দোলনের পর দীর্ঘ অস্থিরতা কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে চলেছে ওপার বাংলায়। বিএনপি ২৯৯টি আসনের মধ্যে ২-১৩টি আসনে জয়লাভ করায় জামাতের প্রভাব অনেকটাই ম্লান হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আইনি জটিলতা কাটিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী কি আদৌ নির্বিঘ্নে বাংলাদেশে পা রাখতে পারবেন।