আবাস যোজনার টাকা হাতিয়ে নিতে ভয়ংকর জালিয়াতি মালদহে – এক ঝলক NEWS বাংলা

আবাস যোজনার টাকা হাতিয়ে নিতে ভয়ংকর জালিয়াতি মালদহে – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মালদহের ইংলিশ বাজার ব্লকে আবাস যোজনার টাকা আত্মসাতের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। মৃত উপভোক্তা রুখসেনা বিবির নামে বরাদ্দ হওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকা তাঁর বদলে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় বলে অভিযোগ উঠেছে। আধার কার্ড ও ব্যাংক তথ্য বদলে দিয়ে এই প্রতারণা চালানো হয়েছে বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা ব্লক প্রশাসন ও জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন।

এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে ওই সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করে তদন্ত শুরু করা হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্ব এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও স্থানীয় বিজেপি নেতৃত্ব শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে। দক্ষিণ যদুপুর গ্রামের এই ঘটনায় প্রশাসনের উচ্চপর্যায়ের নজরদারি ও প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এমডি তৌসিফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *