রবিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য থমকে যাচ্ছে উদয়পুর আগ্রা বন্দে ভারত এক্সপ্রেস – এক ঝলক NEWS বাংলা

রবিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য থমকে যাচ্ছে উদয়পুর আগ্রা বন্দে ভারত এক্সপ্রেস – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : যাত্রীসংখ্যার অভাব এবং লোকসানের জেরে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ হচ্ছে উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস। শনিবারই এই সেমি-হাইস্পিড ট্রেনটির শেষ সফর হতে চলেছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই ট্রেনটি সপ্তাহে তিন দিন রাজস্থান ও উত্তরপ্রদেশের পর্যটন শহরগুলির মধ্যে সংযোগ স্থাপন করত।

স্টপেজ কম থাকা এবং প্রত্যাশিত যাত্রী না মেলায় রেল কর্তৃপক্ষ এই পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই রুটের রেকটি উদয়পুর-আসারওয়া পথে চালানোর পরিকল্পনা থাকলেও কোনো বিকল্প ট্রেনের ঘোষণা করা হয়নি। এর ফলে আগ্রাগামী পর্যটক ও নিয়মিত যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হতে পারেন। সংশ্লিষ্ট রেকটি অন্য লাভজনক রুটে পুনর্বিন্যাস করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *