দলছুট ও বিদ্রোহী প্রার্থীদের দাপটে ওলটপালট ভোটের হিসাব – এক ঝলক NEWS বাংলা

দলছুট ও বিদ্রোহী প্রার্থীদের দাপটে ওলটপালট ভোটের হিসাব – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির সাতজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়ে অভাবনীয় জয় ছিনিয়ে নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা এবং টাঙ্গাইল-৩ আসনে লুৎফর রহমান খান আজাদসহ অনেক বহিষ্কৃত নেতা দলীয় প্রার্থীদের পরাজিত করে চমক দেখিয়েছেন। এছাড়া দিনাজপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জেও বিদ্রোহীদের জয়জয়কার দেখা গেছে।

অন্যদিকে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক এবং ভোলা-১ আসনে আন্দালিভ রহমান পার্থসহ মিত্র জোটের প্রার্থীরাও জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী ও তাদের সমমনা দলগুলো রংপুর ও কুমিল্লাসহ বেশ কিছু আসনে আধিপত্য বজায় রেখেছে। এই ফলাফল দেশের আগামীর সংসদীয় রাজনীতিতে এক নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *