সাংসদ ইউসুফ পাঠানের কোটি টাকার অনুদানে সিসিটিভি নজরদারিতে মুড়বে মুর্শিদাবাদের ৪ থানা – এক ঝলক NEWS বাংলা
February 13, 20267:50 pm

NEWS DESK : বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এই বিপুল অর্থ মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙা, নওদা, রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজে ব্যয় করা হবে। শুক্রবার বহরমপুরে পুলিশ সুপারের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়, যার ফলে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হতে চলেছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে যে ইতিমিধ্যেই এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দ্রুত কন্ট্রোল রুম তৈরির কাজ শুরু হবে। বিশেষত বেলডাঙার মতো স্পর্শকাতর এলাকায় বহিরাগতদের গতিবিধি ও যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে এই আধুনিক নজরদারি ব্যবস্থা কার্যকর ভূমিকা নেবে। নির্বাচনের আগে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই সাংসদ ও পুলিশের এই যৌথ উদ্যোগ।