জাহাজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়া সেই নিখোঁজ বিদেশি কর্মীর নিথর দেহ উদ্ধার – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কলকাতা বন্দর সংলগ্ন ওয়েস্ট পোর্টের ৭ নম্বর এন এস ডক এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে নিখোঁজ শ্রীলঙ্কান ক্রু সদস্য প্রভাশ্বরা থারিন্দু বন্দারাওয়াট্টের মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে ‘কোটা দুনিয়া’ নামক সিঙ্গাপুরগামী ভেসেল থেকে তিনি আচমকাই গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন বলে সহকর্মীরা জানান। শুক্রবার বিকেলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী দীর্ঘ ১৭ ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়ে জল থেকে তাঁর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়েই তদন্তে নামে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ ও পোর্ট ট্রাফিক বিভাগ। জানা গেছে, কন্টেনার ভেসেলটি বাংলাদেশের চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝপথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ ভেসেলের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *