টিটিই সেজে সর্বস্বান্ত করার কারবার ফেঁদে পুলিশের জালে ধরা পড়ল দুই পাণ্ডা – এক ঝলক NEWS বাংলা
February 13, 20267:55 pm

NEWS DESK : হাওড়া ও শালিমার স্টেশনে ভিনরাজ্যের যাত্রীদের টার্গেট করে টিটিই পরিচয়ে প্রতারণা চালানো এক চক্রের দুই সদস্য নিখিলেশ কুমার ও সোনকুমার মাহাতোকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা রেলের টিটিই অফিসের ভয় দেখিয়ে যাত্রীদের গয়না ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে চম্পট দিত।
তদন্তে জানা গেছে, গত বছর থেকেই এই চক্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। ধৃতদের জেরা করে এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সাধারণ যাত্রীদের অচেনা ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।