দিনহাটায় নিষিদ্ধ কাশির সিরাপসহ হাতেনাতে ধরা পড়লেন বিজেপি মণ্ডল সভাপতি – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:07 pm

NEWS DESK : কোচবিহারের দিনহাটায় সাহেবগঞ্জ থানার পুলিশের অভিযানে ৭৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপসহ গ্রেফতার হয়েছেন সিতাই ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুকুমার বর্মণ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মাদক পাচারের অভিযোগে তাঁকে হাতেনাতে ধরা হয় এবং ধৃত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন যার ভিডিওগ্রাফি করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপি নেতৃত্ব এই গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র এবং নির্বাচনের আগে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা বলে দাবি করেছে। অন্যদিকে, তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া স্পষ্ট জানিয়েছেন যে অপরাধী যে দলেরই হোক না কেন, আইন তার নিজস্ব পথেই চলবে। বর্তমানে মাদক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।