স্বাধীনতার পর প্রথমবার ঠিকানা বদলে সেবা তীর্থে পৌঁছাল প্রধানমন্ত্রীর দপ্তর – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভারতের প্রশাসনিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা পরিবর্তিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত আধুনিক প্রশাসনিক কমপ্লেক্স ‘সেবা তীর্থ’-এর উদ্বোধন করেছেন, যেখানে এখন থেকে পিএমও সহ গুরুত্বপূর্ণ সচিবালয়গুলি এক ছাদের তলায় কাজ করবে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নির্মিত এই কমপ্লেক্সটি ডিজিটাল পরিকাঠামো এবং পরিবেশবান্ধব নকশায় তৈরি করা হয়েছে।
এই স্থানান্তরের ফলে প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের দিনই প্রধানমন্ত্রী জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন এবং পুরনো দপ্তরগুলিকে ‘যুগে যুগীন ভারত সংগ্রহালয়’ নামক জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি দেশের প্রশাসনিক কাঠামোকে আরও স্বচ্ছ, গতিশীল এবং আধুনিক করে তোলার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ।