প্রধানমন্ত্রী মোদীর নতুন ঠিকানা সেবা তীর্থ থেকে এল চার চারটি বড় ঘোষণা যা বদলে দেবে সাধারণ মানুষের ভাগ্য – এক ঝলক NEWS বাংলা

প্রধানমন্ত্রী মোদীর নতুন ঠিকানা সেবা তীর্থ থেকে এল চার চারটি বড় ঘোষণা যা বদলে দেবে সাধারণ মানুষের ভাগ্য – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : জনসেবা ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর নতুন দপ্তর ‘সেবা তীর্থ’ থেকে একগুচ্ছ যুগান্তকারী প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য ‘পিএম রাহাত’ প্রকল্পের মাধ্যমে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন পরিষেবার সুবিধা মিলবে। এছাড়া নারী স্বনির্ভরতায় ‘লাখপতি দিদি’র লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০২৯ সালের মধ্যে ছয় কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের আর্থিক ক্ষমতায়ন আরও সুদৃঢ় করবে।

কৃষি ও শিল্প খাতের উন্নয়নেও প্রধানমন্ত্রী বড়সড় বরাদ্দের ঘোষণা করেছেন। ‘অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড’ এক লক্ষ কোটি থেকে বাড়িয়ে দুই লক্ষ কোটি টাকা করা হয়েছে, যা চাষিদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি, নতুন প্রজন্মের স্টার্টআপগুলিকে উৎসাহিত করতে ১০ হাজার কোটি টাকার ‘ফান্ড অফ ফান্ডস ২.০’ অনুমোদিত হয়েছে। এই পদক্ষেপগুলি মূলত তৃণমূল স্তরে উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতেই গ্রহণ করা হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *