নির্বাচনের আগে জঙ্গলমহলে কি মুখ থুবড়ে পড়বে কুড়মি আন্দোলন – এক ঝলক NEWS বাংলা

নির্বাচনের আগে জঙ্গলমহলে কি মুখ থুবড়ে পড়বে কুড়মি আন্দোলন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বিধানসভা ভোটের মুখে নেতৃত্বের দ্বন্দ্বে কার্যত দিশাহীন হয়ে পড়েছে জঙ্গলমহলের কুড়মি আন্দোলন। আদিবাসী তালিকাভুক্তির দাবিতে সোচ্চার হওয়া এই জনজাতি এখন অজিত মাহাতোর নেতৃত্বাধীন গোষ্ঠী এবং বিরোধী শিবিরের মধ্যে আড়াআড়িভাবে বিভক্ত। এমনকি ঝাড়খণ্ডের বিধায়ক টাইগার জয়রাম মাহাতোকে ঘিরে শুরুতে উন্মাদনা তৈরি হলেও, কর্মসূচির ধারাবাহিকতার অভাবে জনসমর্থনে ভাটা পড়েছে। ফলে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে খোদ জনজাতির অন্দরেই প্রবল সংশয় দেখা দিয়েছে।

অন্যদিকে, শাসকদল তৃণমূল ও বিজেপির রাজনৈতিক দড়ি টানাটানিতে কুড়মিদের মূল দাবিটি ক্রমশ ফিকে হচ্ছে। একদিকে অজিত মাহাতো তৃণমূলকে ভোট না দেওয়ার ডাক দিয়েছেন, অন্যদিকে পালটা গোষ্ঠীগুলি যৌথ মঞ্চ গড়ে শাসকদলের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। দাবি আদায়ে সুনির্দিষ্ট রোডম্যাপ এবং ঐক্যবদ্ধ নেতৃত্বের অভাবে এই জাতিসত্তার লড়াই এখন অস্তিত্ব সংকটে। ভোটের আগে এই ছন্নছাড়া আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *