সিকিম যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় তিস্তার খাদে তলিয়ে গেল পর্যটকবাহী গাড়ি – এক ঝলক NEWS বাংলা

সিকিম যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় তিস্তার খাদে তলিয়ে গেল পর্যটকবাহী গাড়ি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ডুয়ার্স থেকে সিকিম যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী গাড়ি সরাসরি তিস্তা নদীর খাদে পড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের তৎপরতায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নদী বক্ষে ভাসমান দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভিডিও ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে পিচ্ছিল ও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি এবং পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল এই দুর্ঘটনার পর। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *