অমিত মালব্যর বিরুদ্ধে অভিযুক্তকে পালানোর সুযোগ করে দেওয়ার গুরুতর অভিযোগ তুললেন মহুয়া মৈত্র – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে পুলিশি কাজে হস্তক্ষেপের গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, কৃষ্ণনগরের সাংসদকে নিয়ে সমাজমাধ্যমে ভুয়ো চ্যাট ছড়ানো অভিযুক্তকে ধরতে উত্তরপ্রদেশের নয়ডায় গিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানে অমিত মালব্য নয়ডা পুলিশকে প্রভাবিত করে অভিযুক্তকে পালাতে সাহায্য করেছেন বলে মহুয়া মৈত্র এক্স হ্যান্ডলে ভিডিও প্রকাশ করে দাবি করেন।
নদিয়া জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে যে আদালতের পরোয়ানা কার্যকর করতে গিয়ে তারা বাধার মুখে পড়ে। অভিযুক্ত ব্যক্তি বিজেপি আইটি সেলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে এবং সাইবার সেলের পরীক্ষায় ওই চ্যাটগুলি ভুয়ো প্রমাণিত হয়েছে। অন্যদিকে, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে উত্তরপ্রদেশ পুলিশ সম্পূর্ণ আইন মেনেই কাজ করছে এবং তারা কোনোভাবেই পক্ষপাতদুষ্ট নয়।