নিষিদ্ধ সিরাপসহ ধরা পড়লেন বিজেপি নেতা আর চাঞ্চল্য ছড়ালো দিনহাটায় – এক ঝলক NEWS বাংলা

নিষিদ্ধ সিরাপসহ ধরা পড়লেন বিজেপি নেতা আর চাঞ্চল্য ছড়ালো দিনহাটায় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কোচবিহারের দিনহাটায় ৭৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপসহ সিতাই ১ নম্বর মণ্ডল বিজেপি সভাপতি সুকুমার বর্মণকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে মাদক পাচারের অভিযোগে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

বিজেপি নেতৃত্বের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুলিশকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সক্রিয় কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে আইন সবার জন্য সমান এবং অপরাধীর রাজনৈতিক পরিচয় বিচার্য নয়। বর্তমানে ধৃত নেতার পরিবার ও দলের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *