বাজেট ঘাটতি সামলে কলকাতার উন্নয়নে রেকর্ড বরাদ্দ বৃদ্ধির পথে ফিরহাদ হাকিম – এক ঝলক NEWS বাংলা

বাজেট ঘাটতি সামলে কলকাতার উন্নয়নে রেকর্ড বরাদ্দ বৃদ্ধির পথে ফিরহাদ হাকিম – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আসন্ন পুরভোটের আগে কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বড় চমক দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ৩.৭২ কোটি টাকার নামমাত্র ঘাটতি থাকলেও রাজ্য সরকারি অনুদান বেড়ে হয়েছে ৩,১৩০ কোটি টাকা এবং রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৯৯০ কোটি টাকা। নাগরিক পরিষেবায় গতি আনতে ই-পরিষেবা, সড়ক সংস্কার এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ জোর দেওয়া হয়েছে।

উন্নয়নের ধারা বজায় রাখতে বস্তি উন্নয়ন ও ‘উত্তরণ’ প্রকল্পে বাড়তি বরাদ্দ নিশ্চিত করেছে পুরসভা। বিগত বছরগুলোর মতো এবারও ঘাটতি মিটিয়ে কোষাগারে উদ্বৃত্ত আয়ের আশা করছেন মেয়র। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ১ লক্ষ ২৭ হাজার উপভোক্তার অন্তর্ভুক্তি এবং আধুনিক বিল্ডিং রুলসের অনুমোদন শহরের পরিকাঠামো বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *