যশস্বী জাদেজাকে টেক্কা দিয়ে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক হলেন রিয়ান পরাগ – এক ঝলক NEWS বাংলা

যশস্বী জাদেজাকে টেক্কা দিয়ে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক হলেন রিয়ান পরাগ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : সঞ্জু স্যামসন পরবর্তী যুগে রাজস্থান রয়্যালসের নেতৃত্বের ব্যাটন উঠল তরুণ তুর্কি রিয়ান পরাগের হাতে। রবীন্দ্র জাদেজা এবং যশস্বী জয়সওয়ালের মতো তারকাদের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত আসামের এই ক্রিকেটারের ওপরই আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অতীতে সঞ্জুর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রিয়ানের। প্রধান কোচ কুমার সাঙ্গাকারা তাকে এই সুখবরটি জানান। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রিয়ান আসন্ন মরশুমে দলের রণকৌশল সাজাতে ইতিপূর্বেই আলোচনা শুরু করে দিয়েছেন।

দীর্ঘ সাত মরশুম ধরে রাজস্থান শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ২৪ বছর বয়সি রিয়ান পরাগ। বিশেষ করে ২০২৪ সালের আইপিএলে ব্যাট হাতে তার বিধ্বংসী ফর্ম ম্যানেজমেন্টকে মুগ্ধ করেছিল। স্যাম কারান বা জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপেক্ষা করে রিয়ানকে বেছে নেওয়ায় ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তাদের সঙ্গে আঞ্চলিক সংযোগের জল্পনা থাকলেও রিয়ানের সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *