তারেক রহমানের জয়ের পরেই সুর চড়ালেন তসলিমা নাসরিন এবং দাবি করলেন চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি – এক ঝলক NEWS বাংলা

তারেক রহমানের জয়ের পরেই সুর চড়ালেন তসলিমা নাসরিন এবং দাবি করলেন চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানিয়েছেন যে মৌলবাদী শক্তির উত্থান এবং সংখ্যালঘুদের ওপর চলা নির্যাতনে তিনি উদ্বিগ্ন। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি অবিলম্বে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং কারাবন্দি সাংবাদিকদের সসম্মানে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন।

তসলিমা নাসরিন নবনির্বাচিত সরকারের কাছে সংবিধানে ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা এবং মাদ্রাসা শিক্ষা বন্ধ করে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে নারীদের ওপর পর্দা প্রথা চাপিয়ে দেওয়া বা শরিয়া আইনের মানসিকতা দেশের জন্য বিপজ্জনক। এছাড়া আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *