তালিকায় বিদেশি ধরা পড়লে আধিকারিকদের জেলের হুঁশিয়ারি দিয়ে ৫ বছর নথি সংরক্ষণের নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার – এক ঝলক NEWS বাংলা

তালিকায় বিদেশি ধরা পড়লে আধিকারিকদের জেলের হুঁশিয়ারি দিয়ে ৫ বছর নথি সংরক্ষণের নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভোটার তালিকায় কারচুপি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার জেলাশাসকদের সাথে বৈঠকে নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার সাফ জানিয়েছেন যে এসআইআর প্রক্রিয়ার সমস্ত নথি আগামী পাঁচ বছর সংরক্ষিত থাকবে। তালিকায় কোনো বিদেশি নাগরিকের নাম পাওয়া গেলে বা নথিতে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি গাফিলতির জন্য জেলাশাসকদেরও ব্যক্তিগতভাবে দায়ী করা হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে কমিশনের এই চরম নির্দেশের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, নির্বাচন কমিশন কার্যত জমিদারি শাসন চালাচ্ছে এবং আধিকারিকদের অহেতুক ভয় দেখানো হচ্ছে। বৈঠকে কোচবিহার, জলপাইগুড়ি ও দুই ২৪ পরগনার জেলাশাসকদের নথিপত্র আপলোডে বিলম্ব ও অস্পষ্টতার জন্য তিরস্কার করা হয়েছে। আগামী ১৬ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নথি যাচাইয়ের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। কোনো ভুল ধরা পড়লে পার পাবেন না কেউই, স্পষ্ট বার্তা কমিশনের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *