নেহরু কেন চিনের সঙ্গে পঞ্চশীল চুক্তি করেছিলেন তার নেপথ্য কাহিনী ফাঁস করলেন সিডিএস অনিল চৌহান – এক ঝলক NEWS বাংলা

নেহরু কেন চিনের সঙ্গে পঞ্চশীল চুক্তি করেছিলেন তার নেপথ্য কাহিনী ফাঁস করলেন সিডিএস অনিল চৌহান – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দেরাদুনে এক অনুষ্ঠানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ১৯৫৪ সালের পঞ্চশীল চুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন। তিনি জানান, স্বাধীনতার পর উত্তর সীমান্ত সুরক্ষিত ও স্থিতিশীল করতে জওহরলাল নেহরু এই চুক্তির পথে হাঁটেন। ভারত তিব্বতকে চিনের অংশ মেনে নেওয়ায় দুই দেশের মধ্যে সরাসরি সীমান্ত তৈরি হয়। ভারতের ধারণা ছিল এর মাধ্যমে সীমানা বিবাদ মিটেছে, কিন্তু বেজিংয়ের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন।

জেনারেল চৌহানের মতে ব্রিটিশদের রেখে যাওয়া অমীমাংসিত সীমান্তরেখা নিয়ে নেহরু সচেতন ছিলেন। চিনের কাছে এটি নিছক বাণিজ্যিক চুক্তি হলেও ভারত একে সীমানার বৈধতা হিসেবে দেখেছিল। বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার আবহে সিডিএস-এর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিব্বত দখল এবং পরবর্তী ভূ-রাজনৈতিক পরিবর্তনের ফলে হিমালয় অঞ্চলের সেই বাফার স্টেট কার্যত বিলীন হয়ে যায় বলেই তিনি উল্লেখ করেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *