পরীক্ষার সকালেই ঝুলে রইল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নিথর দেহ – এক ঝলক NEWS বাংলা

পরীক্ষার সকালেই ঝুলে রইল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নিথর দেহ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাগুন্ডী গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঈশিতা চক্রবর্তীর ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম পত্রের পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় পরীক্ষার দিন সকালেই ঘর থেকে উদ্ধার হয় ১৮ বছর বয়সী ওই ছাত্রীর দেহ। ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান পরিজনরা।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মৃতার বাবা সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন যে বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে ফেরার পরেও ঈশিতার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। ঠিক কী কারণে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়ে পরিবার ও প্রতিবেশী মহলে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *