বিজয়র সভায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যুতে বাড়ল অস্বস্তি এবং দায়ের হলো এফআইআর – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:30 pm

NEWS DESK : তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় অভিনেতা তথা রাজনীতিক বিজয়র দল টিভিকে-র সভায় হুড়োহুড়ি ও প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সুরজ নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত জনসমাগম এবং দুর্বল ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগে আয়োজকদের বিরুদ্ধে গাফিলতির মামলা দায়ের করেছে পুলিশ।
বিজয়র উপস্থিতিতে আয়োজিত এই সভায় ডিহাইড্রেশনের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত বছর কারুরের সভায় পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনার পর এই নতুন বিপর্যয় আগামী বিধানসভা নির্বাচনের আগে দলীয় ব্যবস্থাপনার উপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করল।