এক ক্লিকেই তৈরি হবে বামেদের নির্বাচনী ইস্তাহার আর সঙ্গে থাকছে ডিজিটাল ভলান্টিয়ার হওয়ার সুযোগ – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:33 pm

NEWS DESK : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তাহার তৈরিতে অভিনব প্রযুক্তিনির্ভর পথে হাঁটছে সিপিএম। চার দেওয়ালের বদলে সাধারণ মানুষের বাস্তব সমস্যা ও চাহিদাকে প্রাধান্য দিতে ‘আপনার মতামত, আমাদের ইস্তাহার’ স্লোগান নিয়ে ডিজিটাল ফর্ম প্রকাশ করেছে বামেরা। এই প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ সরাসরি পরামর্শ দেওয়ার পাশাপাশি ডিজিটাল ভলান্টিয়ার হিসেবেও যুক্ত হতে পারবেন।
অন্যদিকে বিজেপিও একই কায়দায় জনসংযোগ বাড়াতে প্রচারগাড়ি ও নির্দিষ্ট ফোন নম্বর চালু করেছে। এরই মাঝে নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার দুই থেকে তিন দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।