পাহাড়ে কি ফের গুরুং ম্যাজিক দেখাবে বিজেপি নাকি লুকিয়ে আছে অন্য সমীকরণ – এক ঝলক NEWS বাংলা

পাহাড়ে কি ফের গুরুং ম্যাজিক দেখাবে বিজেপি নাকি লুকিয়ে আছে অন্য সমীকরণ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পাহাড়ের রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল আনতে আবারও বিমল গুরুংয়ের ওপরেই ভরসা রাখছে গেরুয়া শিবির। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মোর্চা সুপ্রিমো ও সাংসদ রাজু বিস্তার বৈঠক ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। বিধানসভা নির্বাচনে আসন রফা ও পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনার পাশাপাশি ১১টি জনজাতিকে ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত করার দাবিও জোরালো হয়েছে এই হাইভোল্টেজ বৈঠকে।

এদিকে পাহাড়ের অন্যান্য দলগুলোও নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। একদিকে অজয় এডওয়ার্ড ও নীরজ জিম্বাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা যেমন চর্চায় রয়েছে, তেমনই অনিত থাপার দল বিমল গুরুংয়ের এই দিল্লি সফরকে রাজনৈতিক ‘ফাটকা’ বলে কটাক্ষ করেছে। পাহাড়ের তিন আসনে ক্ষমতা দখলে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হয় এবং জোটের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *