একাদশ শ্রেণির ছাত্রীকে গাড়িতে তুলে গণধর্ষণ এবং ভিডিও প্রকাশ করার হুমকি – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:35 pm

NEWS DESK : মধ্যপ্রদেশের ভোপালে একাদশ শ্রেণির এক ছাত্রীকে গাড়িতে তুলে গণধর্ষণ ও অশালীন ভিডিও তোলার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত আসাফ আলি খান ও তার বন্ধু মিলে ছাত্রীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এই নৃশংস কাণ্ড ঘটায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযুক্তরা নির্যাতিতাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করে। ভয়ে ছাত্রীটি ৪০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে সব জানায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুজনকে শ্রীঘরে পাঠিয়েছে।