শিলিগুড়ি পুরনিগমের বাজেটে খুশির জোয়ার এবং একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা – এক ঝলক NEWS বাংলা

শিলিগুড়ি পুরনিগমের বাজেটে খুশির জোয়ার এবং একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : শিলিগুড়ি পুরনিগমের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে চুক্তিভিত্তিক ও দৈনিক কর্মীদের বেতন বৃদ্ধির ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মেয়র গৌতম দেব। ১০ বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মীদের বেতন কাঠামোর আমূল পরিবর্তন ঘটিয়ে সমতুল্য স্থায়ী পদের সর্বনিম্ন বেতনের ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি আশা কর্মীদের উৎসাহ ভাতা দ্বিগুণ করার পাশাপাশি আরও ৫০০ জন অসহায় মহিলাকে বিধবা ভাতার আওতায় আনার ঘোষণা করেছে পুর প্রশাসন।

১০ কোটি ৮৪ লক্ষ টাকার ঘাটতি থাকলেও রাজস্ব আদায়ের মাধ্যমে তা পূরণের আশ্বাস দিয়েছেন মেয়র। শহরের পরিকাঠামো উন্নয়নে রাস্তাঘাট মেরামত, যানজট নিয়ন্ত্রণ এবং ইনডোর স্টেডিয়ামে নতুন যুব আবাস গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় প্রতিটি বিদ্যালয়ে ফুল ও ফলের গাছ লাগানোর অভিনব উদ্যোগসহ বাম আমলের বকেয়া গ্র্যাচুইটি মেটানোর প্রক্রিয়াকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বাজেটে। জনমুখী এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পুরনিগমের কর্মচারী ও সাধারণ নাগরিকদের মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *