পোলিও নির্মূলে ভারতের মুকুটে নয়া পালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় ঘোষণা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিও দমনে হায়দরাবাদের বায়োলজিক্যাল ই লিমিটেডের তৈরি nOPV2 টিকাকে অনুমোদন দিয়েছে। এই নতুন ওরাল ভ্যাকসিনটি জিনগতভাবে অত্যন্ত স্থিতিশীল, যা টিকার ভাইরাস থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমিয়ে পোলিও নির্মূলের লড়াইকে আরও নিরাপদ ও শক্তিশালী করবে। ইউনিসেফ এখন বিশ্বজুড়ে এই টিকা সরবরাহ করতে পারবে।

ভারত ২০১৪ সালে পোলিও-মুক্ত হলেও বিশ্ববাজারে এই টিকা উৎপাদন ও সরবরাহ করে জনস্বাস্থ্য নিরাপত্তায় দেশটির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, এই উচ্চমানের টিকা বিশ্বকে পোলিওমুক্ত করার লক্ষ্যমাত্রার আরও কাছাকাছি নিয়ে যাবে। উন্নত মানের এই ভ্যাকসিন সাধারণ তাপমাত্রায় সংরক্ষণযোগ্য হওয়ায় দুর্গম এলাকাতেও টিকাকরণ সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *